13“কিন্তু আমাদের প্রতি যা ঘটেছে তা হল আমাদের অপকর্ম ও জঘন্য অপরাধের ফল কিন্তু হে আমাদের ঈশ্বর, আমাদের পাপের তুলনায় খুবই কম শাস্তি দিয়েছ এবং এই অবশিষ্টাংশের মধ্যে তুমিই আমাদের রেখেছ।
14আমরা কি পুনরায় তোমার অনুশাসন লঙ্ঘন করে যারা এই প্রকার ঘৃণ্য কাজ করে তাদের সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হব? আমাদের ধ্বংস করতে ও অবশিষ্টাংশের তথা জীবিতদের বিলুপ্তির জন্য তুমি কি ক্রুদ্ধ হবে না?
15হে সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, তুমি ধর্মময়! আমরা এই দিন পর্যন্ত অবশিষ্টাংশ হয়ে আছি। আমরা তোমার সামনে দোষী অবস্থায় পড়ে আছি, সেইজন্য তোমার সান্নিধ্যে আমাদের মধ্যে কেউ দাঁড়াতে পারবে না।”