ইষ্রা 9

আমি যখন এই কথা শুনলাম তখন, আমি আমার পরনের কাপড় ও আলখাল্লা ছিঁড়ে ফেললাম, উপড়ে ফেললাম আমার মাথার চুল ও দাড়ি এবং বিমর্ষ হয়ে বসে পড়লাম।

Ezra 9:3 (UKJV) And when I heard this thing, I rent my garment and my mantle, and plucked off the hair of my head and of my beard, and sat down astonished.

1এই সমস্ত কাজ সুসম্পন্ন হওয়ার পর সমাজের নেতৃবর্গ আমার কাছে এসে বললেন, “ইস্রায়েলীরা, এমনকি তাদের যাজকবর্গ, লেবীয়েরা, প্রতিবেশী কনানীয়, হিত্তীয়, পরিষীয়, যিবূষীয়, অম্মোনীয়, মোয়াবীয়, মিশরীয় ও ইমোরীয়দের মধ্যে প্রচলিত ঘৃণ্য কাজ থেকে নিজেদের পৃথক না করে তাদেরই মতো জীবনযাপন করছে।

2এসব জাতির কন্যাদের তারা নিজেদের ও তাদের সন্তানদের স্ত্রীরূপে গ্রহণ করেছে এবং এভাবে পবিত্র জাতিকে তাদের চতুর্দিকের অন্য জাতির লোকেদের সঙ্গে মিশ্রিত করেছে। নেতৃবৃন্দ ও কর্মকর্তারাই সর্বপ্রথম এই অবিশ্বস্ততার পথে গিয়েছে।”

3আমি যখন এই কথা শুনলাম তখন, আমি আমার পরনের কাপড় ও আলখাল্লা ছিঁড়ে ফেললাম, উপড়ে ফেললাম আমার মাথার চুল ও দাড়ি এবং বিমর্ষ হয়ে বসে পড়লাম।

4তারপর যারা নির্বাসন থেকে প্রত্যাগত লোকেদের অবিশ্বস্ততার কথা শুনল এবং ইস্রায়েলের আরাধ্য ঈশ্বরের কথায় ভয়গ্রস্ত হল তারা আমার চতুর্দিকে এসে সমবেত হল। আমি সন্ধ্যাকালীন বলিদান পর্যন্ত বিষণ্ণ ভাবে বসে রইলাম।

5সন্ধ্যাকালীন বলিদানের সময় হলে আমি সেই অবসন্নতা থেকে উঠে দাঁড়ালাম। আমার ছেঁড়া গায়ের কাপড় ও আলখাল্লা পরেই আমি হাঁটু গেড়ে, আমার আরাধ্য ঈশ্বর, সদাপ্রভুর উদ্দেশে হাত প্রসারিত করে

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.