1এই সমস্ত কাজ সুসম্পন্ন হওয়ার পর সমাজের নেতৃবর্গ আমার কাছে এসে বললেন, “ইস্রায়েলীরা, এমনকি তাদের যাজকবর্গ, লেবীয়েরা, প্রতিবেশী কনানীয়, হিত্তীয়, পরিষীয়, যিবূষীয়, অম্মোনীয়, মোয়াবীয়, মিশরীয় ও ইমোরীয়দের মধ্যে প্রচলিত ঘৃণ্য কাজ থেকে নিজেদের পৃথক না করে তাদেরই মতো জীবনযাপন করছে।
2এসব জাতির কন্যাদের তারা নিজেদের ও তাদের সন্তানদের স্ত্রীরূপে গ্রহণ করেছে এবং এভাবে পবিত্র জাতিকে তাদের চতুর্দিকের অন্য জাতির লোকেদের সঙ্গে মিশ্রিত করেছে। নেতৃবৃন্দ ও কর্মকর্তারাই সর্বপ্রথম এই অবিশ্বস্ততার পথে গিয়েছে।”
3আমি যখন এই কথা শুনলাম তখন, আমি আমার পরনের কাপড় ও আলখাল্লা ছিঁড়ে ফেললাম, উপড়ে ফেললাম আমার মাথার চুল ও দাড়ি এবং বিমর্ষ হয়ে বসে পড়লাম।