5সন্ধ্যাকালীন বলিদানের সময় হলে আমি সেই অবসন্নতা থেকে উঠে দাঁড়ালাম। আমার ছেঁড়া গায়ের কাপড় ও আলখাল্লা পরেই আমি হাঁটু গেড়ে, আমার আরাধ্য ঈশ্বর, সদাপ্রভুর উদ্দেশে হাত প্রসারিত করে
6প্রার্থনা করলাম: “হে আমার ঈশ্বর, তোমার দিকে চোখ তুলে তাকাতে আমি অত্যন্ত লজ্জা ও দুঃখ বোধ করছি, কারণ আমাদের পাপ আমাদের মাথাকেও ছাপিয়ে গেছে এবং আমাদের অপরাধ স্বর্গে গিয়ে পৌঁছেছে।
7আমাদের পূর্বপুরুষদের সময় থেকে আজ পর্যন্ত আমাদের অপরাধ ভয়ানক হয়ে উঠেছে। আমাদের পাপের জন্য বিদেশি রাজাদের দ্বারা আমরা, আমাদের রাজারা, ও আমাদের যাজকেরা তরোয়ালের ও বন্দিদশার অধীন হয়েছি এবং উৎপাটন ও চরম অপমান লাভ করেছি, ও সেই অবস্থা আজও অব্যাহত রয়েছে।
8“কিন্তু এখন অল্পদিনের জন্য আমাদের আরাধ্য ঈশ্বর, সদাপ্রভু অনুগ্রহ করে আমাদের কিছু লোককে রক্ষা করেছেন এবং তার পবিত্রস্থানে আমাদের সুদৃঢ় আশ্রয় দিয়েছেন। তিনি আমাদের চোখে প্রত্যাশায় জ্যোতি দিয়েছেন এবং আমাদের বন্দিদশা থেকে কিছুকালের জন্য নিষ্কৃতি দিয়েছেন।
9যদিও আমরা ক্রীতদাস, তবুও আমাদের ঈশ্বর বন্দিদশা থেকে আমাদের ত্যাগ করে যাননি। তিনি পারস্য সম্রাটদের মাধ্যমে আমাদের প্রতি দয়া প্রদর্শন করেছেন। তিনি আমাদের আরাধ্য ঈশ্বরের মন্দির পুনর্নির্মাণ ও তার ধ্বংসাবশেষ সংস্কার করার জন্য আমাদের নতুন জীবন দান করেছেন। যিহূদায় ও জেরুশালেমে আমাদের নিরাপত্তার জন্য একটি প্রাচীর দান করেছেন।