আদি পুস্তক 36

এষৌর ছেলেদের নাম এইরকম: এষৌর স্ত্রী আদার ছেলে ইলীফস, এবং এষৌর স্ত্রী বাসমতের ছেলে রূয়েল।

Genesis 36:10 (UKJV) These are the names of Esau's sons; Eliphaz the son of Adah the wife of Esau, Reuel the son of Bashemath the wife of Esau.

8অতএব এষৌ (অথবা, ইদোম) সেয়ীরের পার্বত্য অঞ্চলে বসতি স্থাপন করলেন।

9সেয়ীরের পার্বত্য অঞ্চলে বসবাসকারী ইদোমীয়দের পূর্বপুরুষ এষৌর বংশপরম্পরা এইরকম:

10এষৌর ছেলেদের নাম এইরকম: এষৌর স্ত্রী আদার ছেলে ইলীফস, এবং এষৌর স্ত্রী বাসমতের ছেলে রূয়েল।

11ইলীফসের ছেলেরা: তৈমন, ওমার, সফো, গয়িতম ও কনস।

12এষৌর ছেলে ইলীফসের তিম্না নামের এক উপপত্নীও ছিল, যে ইলীফসের জন্য অমালেককে জন্ম দিয়েছিল। এরাই হল এষৌর স্ত্রী আদার সব নাতিপুতি।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.