9সেয়ীরের পার্বত্য অঞ্চলে বসবাসকারী ইদোমীয়দের পূর্বপুরুষ এষৌর বংশপরম্পরা এইরকম:
10এষৌর ছেলেদের নাম এইরকম: এষৌর স্ত্রী আদার ছেলে ইলীফস, এবং এষৌর স্ত্রী বাসমতের ছেলে রূয়েল।
11ইলীফসের ছেলেরা: তৈমন, ওমার, সফো, গয়িতম ও কনস।
12এষৌর ছেলে ইলীফসের তিম্না নামের এক উপপত্নীও ছিল, যে ইলীফসের জন্য অমালেককে জন্ম দিয়েছিল। এরাই হল এষৌর স্ত্রী আদার সব নাতিপুতি।
13রূয়েলের ছেলেরা: নহৎ, সেরহ, শম্ম ও মিসা। এরাই হল এষৌর স্ত্রী বাসমতের সব নাতিপুতি।