আদি পুস্তক 40

এবং যে জেলখানায় যোষেফ বন্দি ছিলেন, সেখানে পাহারাদারদের দলপতির হেফাজতেই তাদের রেখে দিলেন।

Genesis 40:3 (UKJV) And he put them in ward in the house of the captain of the guard, into the prison, the place where Joseph was bound.

1কিছুকাল পর, মিশরের রাজার পানপাত্র বহনকারী ও রুটিওয়ালা তাদের প্রভুকে, মিশরের রাজাকে অসন্তুষ্ট করল।

2ফরৌণ তাঁর সেই দুই কর্মকর্তার, প্রধান পানপাত্র বহনকারী ও প্রধান রুটিওয়ালার প্রতি ক্রুদ্ধ হলেন,

3এবং যে জেলখানায় যোষেফ বন্দি ছিলেন, সেখানে পাহারাদারদের দলপতির হেফাজতেই তাদের রেখে দিলেন।

4পাহারাদারদের দলপতি তাদের দেখাশোনার দায়িত্ব যোষেফকে দিলেন, এবং তিনি তাদের পরিচর্যা করলেন। তারা কিছুকাল সেখানে বন্দি থাকার পর,

5দুজনের প্রত্যেকেই—যাদের জেলখানায় বন্দি করে রাখা হয়েছিল, মিশরের রাজার সেই পানপাত্র বহনকারী ও রুটিওয়ালা—একই রাতে একটি করে স্বপ্ন দেখল, এবং প্রত্যেকটি স্বপ্নেরই নিজস্ব অর্থ ছিল।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.