2অতএব যখন তাঁরা মিশর থেকে আনা সব খাদ্যশস্য খেয়ে ফেললেন, তখন তাঁদের বাবা তাঁদের বললেন, “তোমরা ফিরে যাও ও আমাদের জন্য আরও কিছু খাদ্যশস্য কিনে আনো।”
3কিন্তু যিহূদা তাঁকে বললেন, “সেই লোকটি শপথপূর্বক আমাদের সাবধান করে দিয়েছিলেন, ‘তোমাদের ভাই যদি তোমাদের সঙ্গে না থাকে তবে তোমরা আর আমার মুখদর্শন করবে না।’
4আপনি যদি আমাদের সঙ্গে আমাদের ভাইকে পাঠান, তবেই আমরা সেখানে যাব ও আপনার জন্য খাদ্যশস্য কিনে আনব।
5কিন্তু আপনি যদি তাকে না পাঠান, আমরা সেখানে যাব না, কারণ সেই লোকটি আমাদের বলেছিলেন, ‘তোমাদের ভাই যদি তোমাদের সঙ্গে না থাকে তবে তোমরা আর আমার মুখদর্শন করবে না।’ ”
6ইস্রায়েল জিজ্ঞাসা করলেন, “সেই লোকটিকে একথা বলে কেন তোমরা আমার উপর এই বিপত্তি ডেকে এনেছ যে তোমাদের অন্য একটি ভাই আছে?”