9তুমি এক সিংহশাবক, হে যিহূদা; বাছা, তুমি শিকার করে ফিরে এলে। এক সিংহের মতো সে গুড়ি মারে ও শুয়ে থাকে, এক সিংহীর মতো—কে তাকে জাগাতে সাহস করে?
10যিহূদা থেকে রাজদণ্ড বিদায় নেবে না, তার দুই পায়ের ফাঁক থেকে শাসকের ছড়িও সরে যাবে না, যতদিন না তিনি আসছেন সেটি যাঁর অধিকারভুক্ত আর জাতিদের সেই আনুগত্য তাঁরই হবে।
11সে এক দ্রাক্ষালতায় তার গাধা বেঁধে রাখবে, তার অশ্বশাবক সেই পছন্দসই ডালে বেঁধে রাখবে; দ্রাক্ষারসে সে তার জামাকাপড় ধোবে, তার আলখাল্লাগুলি ধোবে দ্রাক্ষারসের রক্তে।
12তার চোখদুটি দ্রাক্ষারসের থেকেও বেশি রক্তবর্ণ হবে, তার দাঁতগুলি দুধের থেকেও বেশি সাদা হবে।
13“সবূলূন সমুদ্রতীরে বসবাস করবে আর জাহাজগুলির জন্য এক পোতাশ্রয় হবে; তার সীমানা সীদোনের দিকে প্রসারিত হবে।