আদি পুস্তক 49

“হে যাকোবের সন্তানেরা, জমায়েত হও ও শোনো; তোমাদের বাবা ইস্রায়েলের কথা শোনো।

Genesis 49:2 (UKJV) Gather yourselves together, and hear, all of you sons of Jacob; and hearken unto Israel your father.

1পরে যাকোব তাঁর ছেলেদের ডেকে বললেন: “তোমরা একত্রিত হও যেন আমি তোমাদের বলে দিতে পারি আগামী দিনগুলিতে তোমাদের প্রতি কী ঘটবে।

2“হে যাকোবের সন্তানেরা, জমায়েত হও ও শোনো; তোমাদের বাবা ইস্রায়েলের কথা শোনো।

3“হে রূবেণ, তুমি আমার প্রথমজাত, আমার বল, আমার শক্তির প্রথম চিহ্ন, সম্মানে উত্তম, পরাক্রমে উত্তম।

4জলের মতো অদম্য বলে, তুমি আর শ্রেষ্ঠতর হবে না, কারণ তুমি তোমার বাবার বিছানায়, আমার শয্যায় গেলে ও সেটি কলুষিত করলে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.