ইব্রীয় 10

এরপর তিনি বলেন, “আমি তাদের পাপ ও অনাচার, আর কোনোদিন স্মরণ করব না।”

Hebrews 10:17 (UKJV) And their sins and iniquities will I remember no more.

15এ বিষয়ে পবিত্র আত্মাও আমাদের কাছে সাক্ষ্য দিচ্ছেন। প্রথমে তিনি বলেন:

16“সেই কালের পর আমি তাদের সঙ্গে এই নিয়ম স্থাপন করব, প্রভু একথা বলেন। আমি তাদের হৃদয়ে আমার বিধান রাখব এবং সেগুলি তাদের মনে লিখে রাখব।”

17এরপর তিনি বলেন, “আমি তাদের পাপ ও অনাচার, আর কোনোদিন স্মরণ করব না।”

18যেখানে এগুলি ক্ষমা করা হয়েছে, সেখানে পাপের জন্য বলিদানের আর প্রয়োজন হয় না।

19অতএব ভাইবোনেরা, যীশুর রক্তের মাধ্যমে মহাপবিত্র স্থানে প্রবেশ করার আমাদের দৃঢ় নিশ্চয়তা আছে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.