হোশেয় 10

তোমার প্রজাদের বিরুদ্ধে রণনাদ গর্জিত হবে, যাতে তোমাদের সব দুর্গ বিধ্বস্ত হয়; ঠিক যেভাবে শল্‌মন যুদ্ধের সময় বেথ-অর্বেলকে ধ্বংস করেছিল, সন্তানসহ মায়েদের আছাড় মেরে খণ্ড খণ্ড করেছিল।

Hosea 10:14 (UKJV) Therefore shall a tumult arise among your people, and all your fortresses shall be spoiled, as Shalman spoiled Betharbel in the day of battle: the mother was dashed in pieces upon her children.

12তোমরা নিজেদের জন্য ধার্মিকতার বীজবপন করো, অনিঃশেষ ভালোবাসার ফসল তোলো, তোমাদের পতিত জমি চাষ করো; কারণ এখনই সদাপ্রভুকে অন্বেষণ করার সময়, যতক্ষণ তিনি এসে তোমাদের উপরে ধার্মিকতা বর্ষণ না করেন।

13কিন্তু তোমরা তো দুষ্টতার বীজবপন করেছ, তোমরা মন্দতার শস্যচয়ন করেছ, তোমরা প্রতারণার ফল ভক্ষণ করেছ। এসবের কারণ, তোমরা নিজেদের শক্তি ও তোমাদের অসংখ্য বীর যোদ্ধাদের উপর নির্ভর করেছিলে।

14তোমার প্রজাদের বিরুদ্ধে রণনাদ গর্জিত হবে, যাতে তোমাদের সব দুর্গ বিধ্বস্ত হয়; ঠিক যেভাবে শল্‌মন যুদ্ধের সময় বেথ-অর্বেলকে ধ্বংস করেছিল, সন্তানসহ মায়েদের আছাড় মেরে খণ্ড খণ্ড করেছিল।

15ওহে বেথেল, তোমার প্রতি এরকমই করা হবে, কারণ তোমার দুষ্টতা বিপুল। সেদিন যখন ঘনিয়ে আসবে, তখন ইস্রায়েলের রাজা সম্পূর্ণরূপে বিনষ্ট হবে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.