হোশেয় 10

শমরিয়ায় বসবাসকারী লোকদের কাছে বেথ-আবনের বাছুর-প্রতিমা ভীতিপ্রদ। কিন্তু এর অধিবাসীরা তার জন্য বিলাপ করবে, যেমনটা করবে তার মূর্তিপূজক যাজকেরা, যারা তার আড়ম্বরে আনন্দিত হয়েছিল, কেননা সেই গৌরবকে তাদের কাছ থেকে নিয়ে নির্বাসনে পাঠানো হবে।

Hosea 10:5 (UKJV) The inhabitants of Samaria shall fear because of the calves of Bethaven: for the people thereof shall mourn over it, and the priests thereof that rejoiced on it, for the glory thereof, because it is departed from it.

3তখন তারা বলবে, “আমাদের কোনো রাজা নেই, তাই আমরা সদাপ্রভুকে ভয় করিনি। আর যদিও আমাদের কোনো রাজা থাকতেন, তাহলে তিনিই বা আমাদের জন্য কী করতেন?”

4তারা বহু প্রতিশ্রুতি দেয়, চুক্তি করার সময় তারা মিথ্যা শপথ করে; সেই কারণে মোকদ্দমা গজিয়ে ওঠে চাষ করা জমিতে বিষাক্ত আগাছার মতো।

5শমরিয়ায় বসবাসকারী লোকদের কাছে বেথ-আবনের বাছুর-প্রতিমা ভীতিপ্রদ। কিন্তু এর অধিবাসীরা তার জন্য বিলাপ করবে, যেমনটা করবে তার মূর্তিপূজক যাজকেরা, যারা তার আড়ম্বরে আনন্দিত হয়েছিল, কেননা সেই গৌরবকে তাদের কাছ থেকে নিয়ে নির্বাসনে পাঠানো হবে।

6তা আসিরিয়ার মহারাজের কাছে উপঢৌকন স্বরূপ তা বহন করে নিয়ে যাওয়া হবে। ইফ্রয়িম অপমানিত হবে; ইস্রায়েল তার বিদেশি জোটের জন্য লজ্জিত হবে।

7জলরাশির উপরে কচি শাখার মতো শমরিয়া ও তার রাজা ভেসে যাবে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.