হোশেয় 12

কিন্তু তোমাকে অবশ্যই তোমার ঈশ্বরের কাছে ফিরে আসতে হবে; তাই ভালোবাসা ও ন্যায়বিচার রক্ষা করো এবং সবসময় তোমার ঈশ্বরের প্রতীক্ষায় থাকো।

Hosea 12:6 (UKJV) Therefore turn you to your God: keep mercy and judgment and wait on your God continually.

4সে স্বর্গদূতের সঙ্গে মল্লযুদ্ধ করে বিজয়ী হয়েছিল; সে সজল নয়নে তাঁর কৃপা ভিক্ষা করেছিল। সে বেথেলে তাঁর সন্ধান পেয়েছিল এবং সেখানে তাঁর সঙ্গে করেছিল কথোপকথন।

5তিনি সর্বশক্তিমান সদাপ্রভু, সদাপ্রভুই তাঁর স্মরণীয় নাম!

6কিন্তু তোমাকে অবশ্যই তোমার ঈশ্বরের কাছে ফিরে আসতে হবে; তাই ভালোবাসা ও ন্যায়বিচার রক্ষা করো এবং সবসময় তোমার ঈশ্বরের প্রতীক্ষায় থাকো।

7ব্যবসায়ী ছলনাপূর্ণ দাঁড়িপাল্লা ব্যবহার করে, সে প্রতারণা করতে ভালোবাসে।

8ইফ্রয়িম গর্ব করে, “আমি অত্যন্ত ধনী; আমি বিস্তর ধনসম্পদের অধিকারী হয়েছি। আমার এইসব ধনসম্পদের ঐশ্বর্যের মধ্যে তারা কোনো অধর্ম বা পাপ খুঁজে পাবে না।”

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.