8সে স্বীকার করেনি যে, আমিই সেই জন যে তাকে শস্য, নতুন দ্রাক্ষারস ও তেল দিতাম, তাকে অপরিমিত পরিমাণে সোনা ও রুপো দিতাম, যা তারা বায়াল-দেবতার উদ্দেশে ব্যবহার করেছে।
9“অতএব, আমার শস্য পরিপক্ব হলে ও আমার নতুন দ্রাক্ষারস তৈরি হলে, আমি সেগুলি অপসারিত করব। তার নগ্নতা নিবারণের জন্য দেওয়া, আমার পশম ও মসিনার পোশাক আমি ফেরত নেব।
10তাই এখন আমি তার প্রেমিকদের সামনে তার চরিত্রহীনতার কথা প্রকাশ করব; আমার হাত থেকে কেউ তাকে নিস্তার করতে পারবে না।
11আমি তার সমস্ত আনন্দ উদ্যাপন, তার বাৎসরিক উৎসব-অনুষ্ঠান, তার অমাবস্যা, সাব্বাথদিনগুলি ও তার নিরূপিত পালাপার্বনগুলি আমি বন্ধ করে দেব।
12আমি তার সব দ্রাক্ষালতা, তার ডুমুর গাছগুলি আমি ধ্বংস করব, কারণ সে বলেছিল যে, সেগুলি তার প্রেমিকদের কাছ থেকে পাওয়া বেতনস্বরূপ; আমি সেগুলিকে ঘন ঝোপঝাড়ে পরিণত করব, বন্যপশুরা সেগুলি গ্রাস করবে।