4“কিন্তু কোনো মানুষ যেন কোনো অভিযোগ না করে, কেননা মানুষ যেন পরস্পরের বিরুদ্ধে দোষারোপ না করে, কারণ তোমার প্রজারা তাদেরই মতো, যারা যাজকের বিরুদ্ধে অভিযোগ করে।
5তোমরা দিনে ও রাতে হোঁচট খাও, আর ভাববাদীরাও তোমাদের সঙ্গে হোঁচট খায়। সুতরাং আমি তোমাদের জননীকে ধ্বংস করব,
6আমার প্রজারা জ্ঞানের অভাবে ধ্বংস হয়। “যেহেতু তোমরা জ্ঞান অগ্রাহ্য করেছ, ফলে আমিও আমার যাজকরূপে তোমাদের অগ্রাহ্য করছি; যেহেতু তোমরা তোমাদের ঈশ্বরের বিধান অবজ্ঞা করেছ, ফলে আমিও তোমাদের ছেলেমেয়েদের অবজ্ঞা করব।
7যাজকেরা যত সমৃদ্ধ হয়েছে, তারা ততই আমার বিরুদ্ধে পাপ করেছে; তারা ঐশ গৌরবের বিনিময়ে গ্রহণ করেছে কলঙ্ককে।
8তারা আমার প্রজাদের পাপে নিজেদের পুষ্ট করে এবং তাদের দুষ্টতাকে উপভোগ করে।