6আমার প্রজারা জ্ঞানের অভাবে ধ্বংস হয়। “যেহেতু তোমরা জ্ঞান অগ্রাহ্য করেছ, ফলে আমিও আমার যাজকরূপে তোমাদের অগ্রাহ্য করছি; যেহেতু তোমরা তোমাদের ঈশ্বরের বিধান অবজ্ঞা করেছ, ফলে আমিও তোমাদের ছেলেমেয়েদের অবজ্ঞা করব।
7যাজকেরা যত সমৃদ্ধ হয়েছে, তারা ততই আমার বিরুদ্ধে পাপ করেছে; তারা ঐশ গৌরবের বিনিময়ে গ্রহণ করেছে কলঙ্ককে।
8তারা আমার প্রজাদের পাপে নিজেদের পুষ্ট করে এবং তাদের দুষ্টতাকে উপভোগ করে।
9আর এরকমই হবে: যেমন প্রজা, তেমনই যাজকেরা। আমি উভয়কেই তাদের জীবনাচরণের জন্য শাস্তি দেব, এবং তাদের সব কাজের প্রতিফল দেব।
10“তারা ভোজন করবে, কিন্তু তৃপ্ত হবে না, তারা বেশ্যাবৃত্তিতে লিপ্ত হবে, কিন্তু বহুবংশ হবে না, কারণ তারা সদাপ্রভুকে ত্যাগ করেছে নিজেদেরকে দিতে