7যাজকেরা যত সমৃদ্ধ হয়েছে, তারা ততই আমার বিরুদ্ধে পাপ করেছে; তারা ঐশ গৌরবের বিনিময়ে গ্রহণ করেছে কলঙ্ককে।
8তারা আমার প্রজাদের পাপে নিজেদের পুষ্ট করে এবং তাদের দুষ্টতাকে উপভোগ করে।
9আর এরকমই হবে: যেমন প্রজা, তেমনই যাজকেরা। আমি উভয়কেই তাদের জীবনাচরণের জন্য শাস্তি দেব, এবং তাদের সব কাজের প্রতিফল দেব।
10“তারা ভোজন করবে, কিন্তু তৃপ্ত হবে না, তারা বেশ্যাবৃত্তিতে লিপ্ত হবে, কিন্তু বহুবংশ হবে না, কারণ তারা সদাপ্রভুকে ত্যাগ করেছে নিজেদেরকে দিতে
11বেশ্যাবৃত্তিতে; সুরা ও নতুন দ্রাক্ষারসে মত্ত হওয়ার জন্য, যেগুলি আমার প্রজাদের বুদ্ধি-বিবেচনা হরণ করে।