10যিহূদার নেতারা তাদের মতো, যারা সীমানার পাথরগুলি সরিয়ে ফেলে। বন্যার স্রোতের মতোই আমি তাদের উপরে ঢেলে দেব আমার ক্রোধ।
11ইফ্রয়িম অত্যাচারিত হয়েছে, বিচারে পদদলিত হয়েছে, প্রতিমাদের পিছনে ধাওয়া করায় সে নিবিষ্ট।
12ইফ্রয়িমের কাছে আমি পোকার মতো, যিহূদার লোকেদের কাছে পচনের মতো।
13“ইফ্রয়িম যখন তার অসুস্থতা ও যিহূদা তার ক্ষতগুলি দেখতে পেল, তখন ইফ্রয়িম আসিরিয়ার দিকে ফিরে তাকালো তাদের মহারাজের কাছে সাহায্য চেয়ে পাঠাল। কিন্তু সে তোমাদের আরোগ্য সাধন বা তোমাদের ক্ষতগুলি নিরাময় করতে অক্ষম।
14কেননা আমি ইফ্রয়িমের কাছে সিংহের মতো হব, যিহূদার কাছে হব যুবসিংহের মতো। আমি তাদের বিদীর্ণ করে চলে যাব; আমি তাদের তুলে নিয়ে যাব, কেউ পারবে না তাদের উদ্ধার করতে।