2বিদ্রোহীদের হত্যাকাণ্ডের মাত্রা অত্যন্ত গভীর, আমি তাদের সকলকে শাস্তি দেব।
3ইফ্রয়িম সম্পর্কে আমি সবকিছু জানি; ইস্রায়েলও আমার কাছে গুপ্ত নয়। ইফ্রয়িম, তুমি এখন বেশ্যাবৃত্তির গ্রহণ করেছ, আর ইস্রায়েল হয়েছে কলুষিত।
4“এদের কীর্তিকলাপ এদের ঈশ্বরের কাছে ফিরে আসার জন্য এদের বাধা দেয়। কারণ তাদের অন্তরে রয়েছে বেশ্যাবৃত্তির মনোভাব, তারা সদাপ্রভুকে স্বীকার করে না।
5ইস্রায়েলের ঔদ্ধত্য তাদের বিরুদ্ধেই সাক্ষ্য দেয়; ইস্রায়েলীরা, এমনকি ইফ্রয়িমও তাদের পাপে হোঁচট খায়; এদের সঙ্গে যিহূদাও হোঁচট খেয়ে পড়ে।
6তারা যখন তাদের গোপাল ও মেষপাল নিয়ে সদাপ্রভুর অন্বেষণে যাবে, তখন তারা তাঁর সন্ধান পাবে না; তিনি তাদের কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।