হোশেয় 5

“তোমরা গিবিয়াতে তূরীধ্বনি করো, রামাতে বাজাও শিঙা। বেথ-আবনে তোমরা রণনাদ করো; বিন্যামীন, তুমি নেতৃত্ব দাও।

Hosea 5:8 (UKJV) Blow all of you the cornet in Gibeah, and the trumpet in Ramah: cry aloud at Bethaven, after you, O Benjamin.

6তারা যখন তাদের গোপাল ও মেষপাল নিয়ে সদাপ্রভুর অন্বেষণে যাবে, তখন তারা তাঁর সন্ধান পাবে না; তিনি তাদের কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।

7তারা সদাপ্রভুর কাছে অবিশ্বস্ত হয়েছে, তারা অবৈধ সন্তানদের জন্ম দিয়েছে। এখন তাদের অমাবস্যার উৎসবগুলি তিনি তাদের ক্ষেত্রগুলিকে গ্রাস করবে।

8“তোমরা গিবিয়াতে তূরীধ্বনি করো, রামাতে বাজাও শিঙা। বেথ-আবনে তোমরা রণনাদ করো; বিন্যামীন, তুমি নেতৃত্ব দাও।

9হিসেব চোকানোর দিনে ইফ্রয়িম হবে জনশূন্য ও ধ্বংসস্থান পরিত্যক্ত। আমি ইস্রায়েলের গোষ্ঠীসমূহের মধ্যে যা নিশ্চিতরূপে ঘটবে তা ঘোষণা করেছি।

10যিহূদার নেতারা তাদের মতো, যারা সীমানার পাথরগুলি সরিয়ে ফেলে। বন্যার স্রোতের মতোই আমি তাদের উপরে ঢেলে দেব আমার ক্রোধ।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.