8“ইফ্রয়িম অন্য জাতিদের সঙ্গে মিশ্রিত হয়; ইফ্রয়িম এক পিঠ সেঁকা পিঠের মতো, যা ওল্টানো হয়নি।
9বিদেশিরা তার শক্তি শুষে নেয়, কিন্তু সে তা বুঝতে পারে না। তার কেশরাশি ক্রমেই পেকে গেছে, সে কিন্তু তা খেয়াল করেনি।
10ইস্রায়েলের ঔদ্ধত্য তার বিপক্ষে সাক্ষ্য দেয়, কিন্তু এসব সত্ত্বেও সে তার ঈশ্বর সদাপ্রভুর প্রতি ফেরেনি কিংবা করেনি তাঁর অন্বেষণ।
11“ইফ্রয়িম ঘুঘুর মতো, যে নির্বোধ ও সহজেই প্রতারিত হয়। এই সে মিশরকে আহ্বান করে, পরক্ষণেই আবার সে আসিরিয়ার প্রতি ফেরে।
12তাদের গমনকালে, আমি তাদের উপরে আমার জাল নিক্ষেপ করব; আকাশের পাখিদের মতো আমি তাদের নিচে টেনে নামাব। তাদের এক জায়গায় জড়ো হওয়ার কথা যখন আমি শুনব, আমি তাদের ধরে ফেলব।