6তাদের হৃদয় চুল্লির মতো, তারা গোপন উদ্দেশ্যে তার কাছে উপস্থিত হয়। সমস্ত রাত্রি তাদের কামনাবাসনা ধিকিধিকি জ্বলতে থাকে, সকালে তা আগুনের শিখার মতো প্রজ্বলিত হয়।
7তারা সকলেই চুল্লির মতো উত্তপ্ত, তারা তাদের শাসকদের গ্রাস করে। তাদের সব রাজার পতন হয়, এবং তারা কেউই আমাকে আহ্বান করে না।
8“ইফ্রয়িম অন্য জাতিদের সঙ্গে মিশ্রিত হয়; ইফ্রয়িম এক পিঠ সেঁকা পিঠের মতো, যা ওল্টানো হয়নি।
9বিদেশিরা তার শক্তি শুষে নেয়, কিন্তু সে তা বুঝতে পারে না। তার কেশরাশি ক্রমেই পেকে গেছে, সে কিন্তু তা খেয়াল করেনি।
10ইস্রায়েলের ঔদ্ধত্য তার বিপক্ষে সাক্ষ্য দেয়, কিন্তু এসব সত্ত্বেও সে তার ঈশ্বর সদাপ্রভুর প্রতি ফেরেনি কিংবা করেনি তাঁর অন্বেষণ।