12আমি তাদের জন্য আমার বিধানে বহু বিষয় লিখেছিলাম, কিন্তু তারা সেগুলিকে বিজাতীয় বিষয় মনে করল।
13তারা আমার কাছে বলি-উপহার উৎসর্গ করে, এবং সেই মাংস তারা ভক্ষণও করে; কিন্তু সদাপ্রভু তাদের প্রতি সন্তুষ্ট নন। এবারে তিনি তাদের সব দুষ্টতার কথা স্মরণ করবেন এবং তাদের পাপের শাস্তি দেবেন; তারা আবার মিশরে ফিরে যাবে।
14ইস্রায়েল তার নির্মাতাকে ভুলে গেছে এবং বহু প্রাসাদ নির্মাণ করেছে; যিহূদা বহু নগরকে প্রাচীর দিয়ে সুরক্ষিত করেছে। কিন্তু তাদের নগরগুলির উপরে আমি অগ্নিবর্ষণ করব, যা তাদের দুর্গগুলিকে গ্রাস করবে।”