হোশেয় 8

কিন্তু যা কিছু ভালো, ইস্রায়েল তা অগ্রাহ্য করেছে; তাই এক শত্রু তার পশ্চাদ্ধাবন করবে।

Hosea 8:3 (UKJV) Israel has cast off the thing that is good: the enemy shall pursue him.

1“তোমরা মুখে তূরী দাও! সদাপ্রভুর গৃহের উপরে এক ঈগল উদীয়মান, কারণ লোকেরা আমার সঙ্গে কৃত চুক্তিভঙ্গ করেছে এবং আমার বিধানের বিরুদ্ধে বিদ্রোহ করেছে।

2ইস্রায়েল আমার কাছে কেঁদে বলে, ‘হে আমাদের ঈশ্বর, আমরা তোমাকে স্বীকার করি!’

3কিন্তু যা কিছু ভালো, ইস্রায়েল তা অগ্রাহ্য করেছে; তাই এক শত্রু তার পশ্চাদ্ধাবন করবে।

4আমার সম্মতি ছাড়াই তারা রাজাদের প্রতিষ্ঠিত করে; আমার অনুমোদন ছাড়াই তারা মনোনীত করে সম্মানীয়দের। তাদের সোনা ও রুপোর দ্বারা তারা বিভিন্ন প্রতিমা নির্মাণ করে এবং নিজেদেরই ধ্বংস ডেকে আনে।

5শমরিয়া, তোমাদের বাছুর-প্রতিমাগুলি ছুঁড়ে ফেলে দাও! তাদের প্রতি আমার ক্রোধ প্রজ্বলিত হচ্ছে। আর কত দিন শুচিশুদ্ধ হওয়ার কাজে তারা অক্ষম থাকবে?

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.