9তারা ডুবে গেছে দুর্নীতির গভীরে, যা এক সময় গিবিয়াতে হত। ঈশ্বর তাদের দুষ্টতার কথা স্মরণ করবেন এবং তাদের পাপের জন্য তাদের শাস্তি দেবেন।
10“আমি যখন ইস্রায়েলকে খুঁজে পেয়েছিলাম, তখন মনে হয়েছিল মরুপ্রান্তরে আঙুর খুঁজে পেয়েছি; আমি যখন তোমাদের পূর্বপুরুষদের দেখেছিলাম, তখন মনে হয়েছিল ডুমুর গাছে অগ্রিম ফল এসেছে। কিন্তু তারা যখন বায়াল-পিয়োরে উপস্থিত হল, তখন তারা সেই ন্যক্কারজনক মূর্তির কাছে নিজেদের উৎসর্গ করল এবং তাদের সেই প্রিয়পাত্রের মতোই জঘন্য হয়ে উঠল।
11ইফ্রয়িমের গৌরব পাখির মতো উড়ে যাবে, প্রসব, গর্ভাবস্থা, গর্ভধারণ কিছুই হবে না।
12তা সত্ত্বেও যদি তারা শিশুদের লালনপালন করে, তাহলে আমি তাদের প্রত্যেককে মৃত্যুশোক দেব। ধিক্ তাদের, যখন আমি তাদের পরিত্যাগ করি!
13আমি ইফ্রয়িমকে সোরের মতো দেখেছি, যে এক মনোরম স্থানে রোপিত। কিন্তু ইফ্রয়িম তার ছেলেমেয়েদের ঘাতকের কাছে নিয়ে আসবে।”