হোশেয় 9

“আমি যখন ইস্রায়েলকে খুঁজে পেয়েছিলাম, তখন মনে হয়েছিল মরুপ্রান্তরে আঙুর খুঁজে পেয়েছি; আমি যখন তোমাদের পূর্বপুরুষদের দেখেছিলাম, তখন মনে হয়েছিল ডুমুর গাছে অগ্রিম ফল এসেছে। কিন্তু তারা যখন বায়াল-পিয়োরে উপস্থিত হল, তখন তারা সেই ন্যক্কারজনক মূর্তির কাছে নিজেদের উৎসর্গ করল এবং তাদের সেই প্রিয়পাত্রের মতোই জঘন্য হয়ে উঠল।

Hosea 9:10 (UKJV) I found Israel like grapes in the wilderness; I saw your fathers as the first-fruits in the fig tree at her first time: but they went to Baalpeor, and separated themselves unto that shame; and their abominations were according as they loved.

8ভাববাদী, আমাদের ঈশ্বরের সঙ্গে ইফ্রয়িমের উপরে প্রহরা দেন, তা সত্ত্বেও তার সমস্ত পথে ফাঁদ পাতা থাকে, আর তার ঈশ্বরের গৃহে বিদ্বেষ বিরাজ করে।

9তারা ডুবে গেছে দুর্নীতির গভীরে, যা এক সময় গিবিয়াতে হত। ঈশ্বর তাদের দুষ্টতার কথা স্মরণ করবেন এবং তাদের পাপের জন্য তাদের শাস্তি দেবেন।

10“আমি যখন ইস্রায়েলকে খুঁজে পেয়েছিলাম, তখন মনে হয়েছিল মরুপ্রান্তরে আঙুর খুঁজে পেয়েছি; আমি যখন তোমাদের পূর্বপুরুষদের দেখেছিলাম, তখন মনে হয়েছিল ডুমুর গাছে অগ্রিম ফল এসেছে। কিন্তু তারা যখন বায়াল-পিয়োরে উপস্থিত হল, তখন তারা সেই ন্যক্কারজনক মূর্তির কাছে নিজেদের উৎসর্গ করল এবং তাদের সেই প্রিয়পাত্রের মতোই জঘন্য হয়ে উঠল।

11ইফ্রয়িমের গৌরব পাখির মতো উড়ে যাবে, প্রসব, গর্ভাবস্থা, গর্ভধারণ কিছুই হবে না।

12তা সত্ত্বেও যদি তারা শিশুদের লালনপালন করে, তাহলে আমি তাদের প্রত্যেককে মৃত্যুশোক দেব। ধিক্ তাদের, যখন আমি তাদের পরিত্যাগ করি!

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.