হোশেয় 9

আমার ঈশ্বর তাদের অগ্রাহ্য করবেন, কারণ তারা তাঁর আদেশ পালন করেনি; তাই বিভিন্ন জাতির মধ্যে তারা ইতস্তত ঘুরে বেড়াবে।

Hosea 9:17 (UKJV) My God will cast them away, because they did not hearken unto him: and they shall be wanderers among the nations.

15“গিল্‌গলে তাদের প্রতিটি দুষ্টতার জন্য, আমি সেখানে তাদের ঘৃণা করেছিলাম। তাদের পাপপূর্ণ সমস্ত কাজের জন্য আমার গৃহ থেকে আমি তাদের বিতাড়িত করব। আমি আর তাদের ভালোবাসব না; কারণ তাদের নেতারা সবাই বিদ্রোহী।

16ইফ্রয়িম ব্যাধিগ্রস্ত হয়েছে, তাদের শিকড় শুকিয়ে গেছে; তাই তারা কোনো ফল উৎপন্ন করে না। এমনকি তারা যদি সন্তানের জন্মও দেয়, তাহলে আমি তাদের স্নেহচ্ছায়ায় লালিত বংশধরদের মেরে ফেলব।”

17আমার ঈশ্বর তাদের অগ্রাহ্য করবেন, কারণ তারা তাঁর আদেশ পালন করেনি; তাই বিভিন্ন জাতির মধ্যে তারা ইতস্তত ঘুরে বেড়াবে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.