হোশেয় 10

ইস্রায়েল ছিল শাখাপ্রশাখা সমন্বিত এক দ্রাক্ষালতা; সে নিজের জন্যই ফল উৎপন্ন করত। তার ফল যখন বৃদ্ধি পেল, সে তখন আরও বেশি যজ্ঞবেদি নির্মাণ করল; তার দেশ যেই সমৃদ্ধ হল, সে তার পবিত্র পাথর স্তম্ভগুলি সুশোভিত করল।

Hosea 10:1 (UKJV) Israel is an empty vine, he brings forth fruit unto himself: according to the multitude of his fruit he has increased the altars; according to the goodness of his land they have made goodly images.

1ইস্রায়েল ছিল শাখাপ্রশাখা সমন্বিত এক দ্রাক্ষালতা; সে নিজের জন্যই ফল উৎপন্ন করত। তার ফল যখন বৃদ্ধি পেল, সে তখন আরও বেশি যজ্ঞবেদি নির্মাণ করল; তার দেশ যেই সমৃদ্ধ হল, সে তার পবিত্র পাথর স্তম্ভগুলি সুশোভিত করল।

2তাদের হৃদয় প্রবঞ্চনায় পূর্ণ, তাই এখন তারা অবশ্যই তাদের অপরাধ বহন করবে। সদাপ্রভু তাদের যজ্ঞবেদিগুলি ভেঙে ফেলবেন ও তাদের পবিত্র পাথরের স্তম্ভগুলি ধ্বংস করবেন।

3তখন তারা বলবে, “আমাদের কোনো রাজা নেই, তাই আমরা সদাপ্রভুকে ভয় করিনি। আর যদিও আমাদের কোনো রাজা থাকতেন, তাহলে তিনিই বা আমাদের জন্য কী করতেন?”

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.