হোশেয় 9

তাদের দণ্ডদানের দিন এগিয়ে আসছে, হিসেব নেওয়ার দিনও সমাগত; ইস্রায়েল জানুক একথা। যেহেতু তোমার পাপসকল অত্যন্ত বেশি এবং তোমার হিংস্রতা এত বিশাল যে, ভাববাদীও মূর্খ বিবেচিত হয়, অনুপ্রাণিত মানুষকে বাতিকগ্রস্ত মনে হয়।

Hosea 9:7 (UKJV) The days of visitation are come, the days of recompence are come; Israel shall know it: the prophet is a fool, the spiritual man is mad, for the multitude of yours iniquity, and the great hatred.

5তোমাদের নির্ধারিত উৎসবগুলির দিনে যেগুলি সদাপ্রভুর উৎসবের দিন, সেই দিনগুলিতে তোমরা কী করবে?

6তারা যদিও বিনাশ এড়িয়ে যায়, মিশর তাদের একত্র করবে এবং মোফ তাদের কবর দেবে। তাদের রুপোর পাত্রগুলি হবে বিছুটি গাছের অধিকার, তাদের তাঁবুগুলি ছেয়ে যাবে কাঁটাঝোপে।

7তাদের দণ্ডদানের দিন এগিয়ে আসছে, হিসেব নেওয়ার দিনও সমাগত; ইস্রায়েল জানুক একথা। যেহেতু তোমার পাপসকল অত্যন্ত বেশি এবং তোমার হিংস্রতা এত বিশাল যে, ভাববাদীও মূর্খ বিবেচিত হয়, অনুপ্রাণিত মানুষকে বাতিকগ্রস্ত মনে হয়।

8ভাববাদী, আমাদের ঈশ্বরের সঙ্গে ইফ্রয়িমের উপরে প্রহরা দেন, তা সত্ত্বেও তার সমস্ত পথে ফাঁদ পাতা থাকে, আর তার ঈশ্বরের গৃহে বিদ্বেষ বিরাজ করে।

9তারা ডুবে গেছে দুর্নীতির গভীরে, যা এক সময় গিবিয়াতে হত। ঈশ্বর তাদের দুষ্টতার কথা স্মরণ করবেন এবং তাদের পাপের জন্য তাদের শাস্তি দেবেন।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.