হোশেয় 9

তোমাদের নির্ধারিত উৎসবগুলির দিনে যেগুলি সদাপ্রভুর উৎসবের দিন, সেই দিনগুলিতে তোমরা কী করবে?

Hosea 9:5 (UKJV) What will all of you do in the solemn day, and in the day of the feast of the LORD?

3তারা সদাপ্রভুর দেশে থাকতে পারবে না; ইফ্রয়িম মিশরে ফিরে যাবে এবং আসিরিয়ায় গিয়ে অশুচি খাবার খাবে।

4তারা সদাপ্রভুর উদ্দেশে পেয়-নৈবেদ্য উৎসর্গ করবে না, কিংবা তাদের দেওয়া বিভিন্ন বলিও তাঁকে সন্তুষ্ট করতে পারবে না। এসব বলি তাদের কাছে বিলাপকারীদের খাদ্যের মতো হবে; যারাই সেগুলি খাবে, তারাই অশুচি হবে। এই খাবার হবে তাদের নিজেদের জন্য; এগুলি সদাপ্রভুর মন্দিরে আসবে না।

5তোমাদের নির্ধারিত উৎসবগুলির দিনে যেগুলি সদাপ্রভুর উৎসবের দিন, সেই দিনগুলিতে তোমরা কী করবে?

6তারা যদিও বিনাশ এড়িয়ে যায়, মিশর তাদের একত্র করবে এবং মোফ তাদের কবর দেবে। তাদের রুপোর পাত্রগুলি হবে বিছুটি গাছের অধিকার, তাদের তাঁবুগুলি ছেয়ে যাবে কাঁটাঝোপে।

7তাদের দণ্ডদানের দিন এগিয়ে আসছে, হিসেব নেওয়ার দিনও সমাগত; ইস্রায়েল জানুক একথা। যেহেতু তোমার পাপসকল অত্যন্ত বেশি এবং তোমার হিংস্রতা এত বিশাল যে, ভাববাদীও মূর্খ বিবেচিত হয়, অনুপ্রাণিত মানুষকে বাতিকগ্রস্ত মনে হয়।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.