2শস্য মাড়াইয়ের খামার কিংবা দ্রাক্ষাপেষাই কল লোকেদের খাদ্য জোগাবে না; নতুন দ্রাক্ষারস লোকেদের জন্য অপ্রতুল হবে।
3তারা সদাপ্রভুর দেশে থাকতে পারবে না; ইফ্রয়িম মিশরে ফিরে যাবে এবং আসিরিয়ায় গিয়ে অশুচি খাবার খাবে।
4তারা সদাপ্রভুর উদ্দেশে পেয়-নৈবেদ্য উৎসর্গ করবে না, কিংবা তাদের দেওয়া বিভিন্ন বলিও তাঁকে সন্তুষ্ট করতে পারবে না। এসব বলি তাদের কাছে বিলাপকারীদের খাদ্যের মতো হবে; যারাই সেগুলি খাবে, তারাই অশুচি হবে। এই খাবার হবে তাদের নিজেদের জন্য; এগুলি সদাপ্রভুর মন্দিরে আসবে না।
5তোমাদের নির্ধারিত উৎসবগুলির দিনে যেগুলি সদাপ্রভুর উৎসবের দিন, সেই দিনগুলিতে তোমরা কী করবে?
6তারা যদিও বিনাশ এড়িয়ে যায়, মিশর তাদের একত্র করবে এবং মোফ তাদের কবর দেবে। তাদের রুপোর পাত্রগুলি হবে বিছুটি গাছের অধিকার, তাদের তাঁবুগুলি ছেয়ে যাবে কাঁটাঝোপে।