হোশেয় 9

তারা সদাপ্রভুর দেশে থাকতে পারবে না; ইফ্রয়িম মিশরে ফিরে যাবে এবং আসিরিয়ায় গিয়ে অশুচি খাবার খাবে।

Hosea 9:3 (UKJV) They shall not dwell in the LORD's land; but Ephraim shall return to Egypt, and they shall eat unclean things in Assyria.

1ইস্রায়েল, তুমি আনন্দিত হোয়ো না; অন্যান্য জাতিদের মতো উল্লাসে মেতে উঠো না। কারণ তোমার ঈশ্বরের কাছে তুমি অবিশ্বস্ত হয়েছ; প্রত্যেকটি শস্য মাড়াইয়ের খামারে বেশ্যাবৃত্তির পারিশ্রমিক তোমার প্রীতিজনক।

2শস্য মাড়াইয়ের খামার কিংবা দ্রাক্ষাপেষাই কল লোকেদের খাদ্য জোগাবে না; নতুন দ্রাক্ষারস লোকেদের জন্য অপ্রতুল হবে।

3তারা সদাপ্রভুর দেশে থাকতে পারবে না; ইফ্রয়িম মিশরে ফিরে যাবে এবং আসিরিয়ায় গিয়ে অশুচি খাবার খাবে।

4তারা সদাপ্রভুর উদ্দেশে পেয়-নৈবেদ্য উৎসর্গ করবে না, কিংবা তাদের দেওয়া বিভিন্ন বলিও তাঁকে সন্তুষ্ট করতে পারবে না। এসব বলি তাদের কাছে বিলাপকারীদের খাদ্যের মতো হবে; যারাই সেগুলি খাবে, তারাই অশুচি হবে। এই খাবার হবে তাদের নিজেদের জন্য; এগুলি সদাপ্রভুর মন্দিরে আসবে না।

5তোমাদের নির্ধারিত উৎসবগুলির দিনে যেগুলি সদাপ্রভুর উৎসবের দিন, সেই দিনগুলিতে তোমরা কী করবে?

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.