যিশাইয় 1

তোমাদের রুপোয় এখন খাদ ধরেছে, তোমাদের পছন্দসই দ্রাক্ষারসে জল মেশানো হয়েছে।

Isaiah 1:22 (UKJV) Your silver is become dross, your wine mixed with water:

20কিন্তু যদি তোমরা প্রতিরোধ ও বিদ্রোহ করো, তরোয়াল তোমাদের গ্রাস করবে,” কারণ সদাপ্রভুর মুখ একথা বলেছে।

21দেখো, একদা বিশ্বস্ত জেরুশালেম নগরী, কেমন বেশ্যার মতো হয়েছে! এক সময়, সে ন্যায়বিচারে পূর্ণ ছিল; তার মধ্যে অবস্থান করত ধার্মিকতা, কিন্তু এখন যত খুনির দল আছে!

22তোমাদের রুপোয় এখন খাদ ধরেছে, তোমাদের পছন্দসই দ্রাক্ষারসে জল মেশানো হয়েছে।

23তোমাদের শাসকেরা বিদ্রোহী হয়েছে, তারা হয়েছে চোরদের সঙ্গী; তারা সবাই ঘুস খেতে ভালোবাসে এবং পারিতোষিকের পিছনে দৌড়ায়। তারা পিতৃহীনের পক্ষসমর্থন করে না; বিধবার মোকদ্দমা তাদের সামনে আসে না।

24তাই প্রভু, সর্বশক্তিমান সদাপ্রভু, যিনি ইস্রায়েলের পরাক্রমী জন, তিনি ঘোষণা করেন: “আহা! আমি আমার বিপক্ষদের হাত থেকে নিস্তার পাব, আমার শত্রুদের কাছে প্রতিশোধ নেব।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.