18“এবারে এসো, আমরা পরস্পর যুক্তিবিচার করি,” সদাপ্রভু একথা বলেন। “তোমাদের পাপের রং টকটকে লাল হলেও সেগুলি বরফের মতো সাদা হবে; যদিও তা গাঢ় লাল রংয়ের হয়, সেগুলি পশমের মতোই শুভ্র হবে।
19যদি তোমরা ইচ্ছুক ও বাধ্য হও, তোমরা দেশের উৎকৃষ্ট সব ফল ভোজন করবে;
20কিন্তু যদি তোমরা প্রতিরোধ ও বিদ্রোহ করো, তরোয়াল তোমাদের গ্রাস করবে,” কারণ সদাপ্রভুর মুখ একথা বলেছে।
21দেখো, একদা বিশ্বস্ত জেরুশালেম নগরী, কেমন বেশ্যার মতো হয়েছে! এক সময়, সে ন্যায়বিচারে পূর্ণ ছিল; তার মধ্যে অবস্থান করত ধার্মিকতা, কিন্তু এখন যত খুনির দল আছে!
22তোমাদের রুপোয় এখন খাদ ধরেছে, তোমাদের পছন্দসই দ্রাক্ষারসে জল মেশানো হয়েছে।