16তোমরা সেইসব ধুয়ে ফেলো ও নিজেদের শুচিশুদ্ধ করো। তোমাদের সব মন্দ কর্ম আমার দৃষ্টিপথ থেকে দূর করো! অন্যায় সব কর্ম করা থেকে নিবৃত্ত হও।
17যা ন্যায়সংগত, তাই করতে শেখো; ন্যায়বিচার অনুধাবন করো। অত্যাচারিত লোকেদের পাশে দাঁড়াও। পিতৃহীনদের পক্ষসমর্থন করো, বিধবাদের সপক্ষে ওকালতি করো।
18“এবারে এসো, আমরা পরস্পর যুক্তিবিচার করি,” সদাপ্রভু একথা বলেন। “তোমাদের পাপের রং টকটকে লাল হলেও সেগুলি বরফের মতো সাদা হবে; যদিও তা গাঢ় লাল রংয়ের হয়, সেগুলি পশমের মতোই শুভ্র হবে।
19যদি তোমরা ইচ্ছুক ও বাধ্য হও, তোমরা দেশের উৎকৃষ্ট সব ফল ভোজন করবে;
20কিন্তু যদি তোমরা প্রতিরোধ ও বিদ্রোহ করো, তরোয়াল তোমাদের গ্রাস করবে,” কারণ সদাপ্রভুর মুখ একথা বলেছে।