20সেদিন, ইস্রায়েলের অবশিষ্ট লোকেরা, যাকোবের কুলে যারা বেঁচে থাকবে তারা, তারা আর তার উপরে নির্ভর করবে না যে তাদের আঘাত করে পতিত করেছিল, কিন্তু তারা প্রকৃতই সদাপ্রভুর উপর নির্ভর করবে, যিনি ইস্রায়েলের সেই পবিত্রতম জন।
21এক অবশিষ্ট অংশ ফিরে আসবে; যাকোব কুলের এক অবশিষ্ট অংশ, পরাক্রমী ঈশ্বরের কাছে ফিরে আসবে।
22যদিও তোমার লোকেরা ও ইস্রায়েল সমুদ্রতীরের বালির মতো হয়, তবুও, এক অবশিষ্টাংশই ফিরে আসবে। ধ্বংসের রায় ঘোষিত হয়েছে, তা হবে প্রবল এবং ন্যায়বিচার অনুযায়ী।
23প্রভু, সর্বশক্তিমান সদাপ্রভু, সমস্ত দেশের উপরে ঘোষিত ধ্বংসের রায় কার্যকর করবেন।
24সেই কারণে, প্রভু, সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন: “সিয়োনে বসবাসকারী, ও আমার প্রজারা, তোমরা আসিরীয়দের থেকে ভীত হোয়ো না, যারা মিশরের মতোই তোমাদের লাঠি দিয়ে প্রহার করেছিল ও তোমাদের বিরুদ্ধে মুগুর তুলেছিল।