1হায়! ইথিয়োপিয়ার নদীগুলির ওপারে, ঝিঁঝি শব্দকারী ডানার দেশ।
2যে দেশ সমুদ্রপথে নলখাগড়ায় তৈরি নৌকাতে তার দূতদের প্রেরণ করে। দ্রুত বার্তাবহনকারীরা, তোমরা যাও, এক জাতির কাছে, যারা দীর্ঘকায় ও মসৃণ চামড়াবিশিষ্ট, যে জাতিকে দূরে বা নিকটে সকলেই ভয় করে, তারা এক আক্রামক জাতি, যারা অদ্ভুত ভাষা বলে, যাদের দেশ বহু নদনদীর দ্বারা বিভক্ত।
3তোমরা, জগতের সমস্ত জাতি, তোমরা, যারা পৃথিবীতে বসবাস করো, যখন পর্বতসমূহের উপরে পতাকা তোলা হয়, তোমরা তা দেখতে পাবে। আর যখন তূরী বাজানো হয়, তোমরা তা শুনতে পাবে।