যিশাইয় 18

কারণ শস্যচয়নের পূর্বে, যখন কুঁড়ি ঝরে যায়, ফুলগুলি যখন পাকা আঙুরে পরিণত হয়, তিনি কাস্তে দিয়ে তার ডালপালা ছেঁটে দেবেন, তার প্রসারিত ডালপালা কেটে অপসারিত করবেন।

Isaiah 18:5 (UKJV) For before the harvest, when the bud is perfect, and the sour grape is ripening in the flower, he shall both cut off the sprigs with pruning hooks, and take away and cut down the branches.

3তোমরা, জগতের সমস্ত জাতি, তোমরা, যারা পৃথিবীতে বসবাস করো, যখন পর্বতসমূহের উপরে পতাকা তোলা হয়, তোমরা তা দেখতে পাবে। আর যখন তূরী বাজানো হয়, তোমরা তা শুনতে পাবে।

4সদাপ্রভু আমাকে এই কথা বলেন: “আমি নীরবে আমার নিবাসস্থান থেকে লক্ষ্য করব, যেমন গ্রীষ্মের দিনে উত্তাপ নিশ্চুপ বাড়তে থাকে, বা যেমন শস্যচয়নের সময়ে ভোরবেলা শিশির পতন হয়।”

5কারণ শস্যচয়নের পূর্বে, যখন কুঁড়ি ঝরে যায়, ফুলগুলি যখন পাকা আঙুরে পরিণত হয়, তিনি কাস্তে দিয়ে তার ডালপালা ছেঁটে দেবেন, তার প্রসারিত ডালপালা কেটে অপসারিত করবেন।

6তাদের শিকারি পাখি ও বন্য জন্তুদের কাছে, সবাইকে পর্বতের উপরে ফেলে রাখা হবে; পাখিরা সমস্ত গ্রীষ্মকাল ধরে ও বন্যজন্তুরা সমস্ত শীতকাল তাদের ভোজন করবে।

7সেই সময়, সর্বশক্তিমান সদাপ্রভুর কাছে উপহার নিয়ে আসা হবে এক জাতির কাছ থেকে, যারা দীর্ঘকায় ও মসৃণ চামড়াবিশিষ্ট, যে জাতিকে দূরে বা নিকটে সকলেই ভয় করে, তারা এক আক্রামক জাতি, যারা অদ্ভুত ভাষা বলে, যাদের দেশ বহু নদনদীর দ্বারা বিভক্ত, সেই উপহারগুলি সিয়োন পর্বতে আনীত হবে, যে স্থান সর্বশক্তিমান সদাপ্রভুর নামে আখ্যাত।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.