4আমি এক নিষ্ঠুর মনিবের হাতে মিশরীয়দের সমর্পণ করব, এক উগ্র রাজা তাদের উপরে শাসন করবে,” প্রভু, সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা ঘোষণা করেন।
5নদীর সমস্ত জলরাশি শুকিয়ে যাবে, নদীতট চরা পড়ে শুকনো হয়ে যাবে।
6খালগুলি থেকে দুর্গন্ধ বের হবে; মিশরের স্রোতোধারাগুলি ক্ষয় পেতে পেতে শুকিয়ে যাবে। নলবন ও খাগড়াও শুকনো হবে,
7শুকনো হবে নীলনদের তীরে, নদীমুখের ধারে স্থিত সব গাছপালা। নীলনদের তীরে সমস্ত বীজ লাগানো মাঠ শুকনো হয়ে যাবে, সেগুলি বাতাসে উড়ে যাবে, আর থাকবে না।
8জেলেরা আর্তনাদ ও বিলাপ করবে, যারা নীলনদে বড়শি ফেলে, যারা জলের মধ্যে তাদের জাল ফেলে, তারা সব দুঃখে শীর্ণ হবে।