17মানুষের ঔদ্ধত্যকে নত করা হবে, সব মানুষের অহংকার অবনত হবে; সেদিন, কেবলমাত্র সদাপ্রভুই উচ্চ হবেন,
18আর যত প্রতিমা সেদিন অন্তর্হিত হবে।
19মানুষেরা সেদিন পালিয়ে পাহাড়ের গুহাগুলিতে ও মাটির গর্তগুলিতে গিয়ে লুকাবে, সদাপ্রভুর ভয়ংকরতা থেকে এবং তাঁর রাজকীয় প্রতাপের শৌর্য থেকে, যখন তিনি পৃথিবীকে কম্পান্বিত করার জন্য উঠে দাঁড়াবেন।
20সেদিন লোকেরা, ইঁদুর ও বাদুড়ের কাছে ফেলে দেবে, তাদের রুপোর ও সোনার প্রতিমাগুলি যেগুলি তারা পুজো করার জন্য নির্মাণ করেছিল।
21তারা পাহাড়-পর্বতের গুহাগুলিতে ও ঝুলে থাকা পাহাড়ের খাঁজে খাঁজে গিয়ে লুকাবে, সদাপ্রভুর ভয়ংকরতা থেকে এবং তাঁর রাজকীয় প্রতাপের শৌর্য থেকে, যখন তিনি পৃথিবীকে কম্পান্বিত করার জন্য উঠে দাঁড়াবেন।