4তিনি অনেক জাতির মধ্যে বিচার করবেন এবং অনেক লোকেদের বিবাদ মীমাংসা করবেন। তারা নিজের তরোয়াল পিটিয়ে চাষের লাঙল এবং বল্লমগুলিকে কাস্তেতে পরিণত করবে। এক জাতি অন্য জাতির বিরুদ্ধে আর তরোয়াল ব্যবহার করবে না, তারা আর যুদ্ধ করতেও শিখবে না।
5ওহে যাকোবের কুল, তোমরা এসো, এসো, আমরা সদাপ্রভুর আলোয় পথ চলি।
6সদাপ্রভু, তুমি তো তোমার প্রজা, যাকোবের কুলকে ত্যাগ করেছ। তারা প্রাচ্যদেশীয় কুসংস্কারের অভ্যাসে পূর্ণ; তারা ফিলিস্তিনীদের মতো গণকবিদ্যা ব্যবহার করে এবং পৌত্তলিকদের সঙ্গে হাতে হাত মেলায়।
7তাদের দেশ সোনা ও রুপোয় পূর্ণ তাদের ঐশ্বর্যের যেন কোনও শেষ নেই। তাদের দেশ অশ্বেও পরিপূর্ণ, তাদের রথেরও যেন কোনো শেষ নেই।
8তাদের দেশ প্রতিমায় পূর্ণ; নিজেদের হাতে তৈরি জিনিসের কাছে তারা প্রণিপাত করে, যেগুলি তাদেরই আঙুল নির্মাণ করেছে।