যিশাইয় 25

এই পর্বতের উপরে তিনি ধ্বংস করবেন সব জাতিকে ঢেকে রাখা সেই চাদর, সেই আচ্ছাদন, যা সব জাতিকে রেখেছিল আবৃত;

Isaiah 25:7 (UKJV) And he will destroy in this mountain the face of the covering cast over all people, and the vail that is spread over all nations.

5এবং যেন মরুভূমির উত্তাপের মতো। তুমি বিদেশিদের চিৎকার থামিয়ে থাকো; যেমন মেঘের ছায়ায় উত্তাপ কমে আসে, সেভাবেই নির্মম লোকদের গীত স্তব্ধ হয়েছে।

6এই পর্বতের উপরে সর্বশক্তিমান সদাপ্রভু প্রস্তুত করবেন সমস্ত জাতির জন্য উৎকৃষ্ট খাদ্যের মহাভোজ, পুরোনো দ্রাক্ষারসের এক পানসভা, সর্বোৎকৃষ্ট মাংস ও উৎকৃষ্টতম দ্রাক্ষারস সমন্বিত ভোজ।

7এই পর্বতের উপরে তিনি ধ্বংস করবেন সব জাতিকে ঢেকে রাখা সেই চাদর, সেই আচ্ছাদন, যা সব জাতিকে রেখেছিল আবৃত;

8তিনি চিরকালের জন্য মৃত্যুকে গ্রাস করবেন। সার্বভৌম সদাপ্রভু সকলের মুখ থেকে চোখের জল মুছিয়ে দেবেন; তিনি সমস্ত পৃথিবী থেকে তাঁর প্রজাদের দুর্নাম ঘুচিয়ে দেবেন। সদাপ্রভু একথা বলেছেন।

9সেদিন তারা বলবে, “নিশ্চয়ই ইনিই আমাদের ঈশ্বর; আমরা তাঁর উপরে আস্থা রেখেছি, আর তিনি আমাদের রক্ষা করেছেন। ইনিই সদাপ্রভু, আমরা তাঁর উপরে বিশ্বাস করেছি; এসো আমরা তাঁর দেওয়া পরিত্রাণে আনন্দ করি ও উল্লসিত হই।”

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.