13সেই কারণে, সদাপ্রভুর বাণী তাদের কাছে এরকম হল: এরকম করো, সেইরকম করো, নিয়মের উপরে নিয়ম, তার উপরে নিয়ম, এখানে একটু আর ওখানে একটু— যেন তারা যায় ও পিছন দিকে পড়ে, আহত হয়ে ফাঁদে পড়ে ও ধৃত হয়।
14সেই কারণে নিন্দুকেরা ও জেরুশালেমে স্থিত এই জাতির শাসকেরা, তোমরা সদাপ্রভুর বাণী শোনো।
15তোমরা অহংকার করে বলো, “আমরা মৃত্যুর সঙ্গে একটি সন্ধিচুক্তি করেছি, কবরের সঙ্গে আমাদের একটি নিয়ম হয়েছে। যখন কোনো অপ্রতিরোধ্য কশা আছড়ে পড়ে, তা আমাদের স্পর্শ করতে পারবে না, কারণ এক মিথ্যাকে আমরা আশ্রয়স্থল করেছি, আর মিথ্যাচারই হল আমাদের লুকানোর স্থান।”
16তাই সার্বভৌম সদাপ্রভু একথা বলেন: “দেখো, আমি সিয়োনে এক পাথর স্থাপন করি, সেটি এক পরীক্ষিত পাথর, সুদৃঢ় ভিত্তির জন্য তা এক মহামূল্যবান কোণের পাথর; যে বিশ্বাস করে, সে কখনও আতঙ্কগ্রস্ত হবে না।
17আমি ন্যায়বিচারকে মানদণ্ড ও ধার্মিকতাকে করব ওলন-দড়ি; শিলাবৃষ্টি তোমাদের আশ্রয়স্থান, অর্থাৎ মিথ্যাচারকে ভাসিয়ে নিয়ে যাবে, আর জল তোমার লুকানোর স্থানের উপর দিয়ে বইবে।