11তাহলে ভালোই তো, বিদেশি ওষ্ঠাধর ও অদ্ভুত ভাষার দ্বারা ঈশ্বর এই জাতির সঙ্গে কথা বলবেন।
12যাদের কাছে তিনি বলেছেন, “এই হল বিশ্রামের স্থান, ক্লান্ত ব্যক্তি এখানে বিশ্রাম করুক” এবং “এই হল প্রাণ জুড়ানোর স্থান”— কিন্তু তারা তা শুনতে চাইলো না।
13সেই কারণে, সদাপ্রভুর বাণী তাদের কাছে এরকম হল: এরকম করো, সেইরকম করো, নিয়মের উপরে নিয়ম, তার উপরে নিয়ম, এখানে একটু আর ওখানে একটু— যেন তারা যায় ও পিছন দিকে পড়ে, আহত হয়ে ফাঁদে পড়ে ও ধৃত হয়।
14সেই কারণে নিন্দুকেরা ও জেরুশালেমে স্থিত এই জাতির শাসকেরা, তোমরা সদাপ্রভুর বাণী শোনো।
15তোমরা অহংকার করে বলো, “আমরা মৃত্যুর সঙ্গে একটি সন্ধিচুক্তি করেছি, কবরের সঙ্গে আমাদের একটি নিয়ম হয়েছে। যখন কোনো অপ্রতিরোধ্য কশা আছড়ে পড়ে, তা আমাদের স্পর্শ করতে পারবে না, কারণ এক মিথ্যাকে আমরা আশ্রয়স্থল করেছি, আর মিথ্যাচারই হল আমাদের লুকানোর স্থান।”