যিশাইয় 28

তাহলে ভালোই তো, বিদেশি ওষ্ঠাধর ও অদ্ভুত ভাষার দ্বারা ঈশ্বর এই জাতির সঙ্গে কথা বলবেন।

Isaiah 28:11 (UKJV) For with stammering lips and another tongue will he speak to this people.

9“সে কাকে শিক্ষা দিতে চাইছে? কার কাছে সে তার বার্তার ব্যাখ্যা করছে? সেই শিশুদের কাছে কি, যাদের স্তন্যপান ত্যাগ করানো হচ্ছে, না তাদের কাছে, যাদের স্তন থেকে সরানো হচ্ছে?

10কারণ, এ যেন: এরকম করো, সেইরকম করো, নিয়মের উপরে নিয়ম, তার উপরে নিয়ম, এখানে একটু আর ওখানে একটু।”

11তাহলে ভালোই তো, বিদেশি ওষ্ঠাধর ও অদ্ভুত ভাষার দ্বারা ঈশ্বর এই জাতির সঙ্গে কথা বলবেন।

12যাদের কাছে তিনি বলেছেন, “এই হল বিশ্রামের স্থান, ক্লান্ত ব্যক্তি এখানে বিশ্রাম করুক” এবং “এই হল প্রাণ জুড়ানোর স্থান”— কিন্তু তারা তা শুনতে চাইলো না।

13সেই কারণে, সদাপ্রভুর বাণী তাদের কাছে এরকম হল: এরকম করো, সেইরকম করো, নিয়মের উপরে নিয়ম, তার উপরে নিয়ম, এখানে একটু আর ওখানে একটু— যেন তারা যায় ও পিছন দিকে পড়ে, আহত হয়ে ফাঁদে পড়ে ও ধৃত হয়।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.