22অতএব, অব্রাহামের মুক্তিদাতা সদাপ্রভু, যাকোব কুলকে এই কথা বলেন: “যাকোবের বংশধরেরা আর লজ্জিত হবে না, তাদের মুখমণ্ডল আর ফ্যাকাশে থাকবে না।
23যখন তারা তাদের ছেলেমেয়েদের, অর্থাৎ আমার হাতের কাজ তাদের মধ্যে দেখবে, তারা আমার নামের পবিত্রতা বজায় রাখবে; তারা যাকোব কুলের পবিত্রতমজনের পবিত্রতাকে স্বীকার করবে, তারা সম্ভ্রমে ইস্রায়েলের ঈশ্বরের সামনে দাঁড়াবে।
24যাদের আত্মা বিভ্রান্ত, তারা বুদ্ধিলাভ করবে, যারা অভিযোগ করে, তারা নির্দেশনা গ্রহণ করবে।”