যিশাইয় 3

তোমরা ধার্মিক লোকদের বলো, তাদের মঙ্গল হবে, কারণ তারা তাদের কৃতকর্মের সুফল ভোগ করবে।

Isaiah 3:10 (UKJV) Say all of you to the righteous, that it shall be well with him: for they shall eat the fruit of their doings.

8কারণ জেরুশালেম হোঁচট খেয়েছে, যিহূদা পতিত হচ্ছে; তাদের কথা ও সমস্ত কাজ সদাপ্রভুরই বিরুদ্ধে, তারা তাঁর মহিমাময় উপস্থিতিকে অগ্রাহ্য করে।

9তাদের মুখমণ্ডলের দৃষ্টি তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেয়; তারা সদোমের মতো তাদের পাপের প্রদর্শন করে; তারা তা ঢেকে রাখে না। ধিক্ তাদের! তারা নিজেদেরই উপরে বিপর্যয় ডেকে এনেছে।

10তোমরা ধার্মিক লোকদের বলো, তাদের মঙ্গল হবে, কারণ তারা তাদের কৃতকর্মের সুফল ভোগ করবে।

11দুষ্টদের ধিক্! তাদের উপরে বিপর্যয় নেমে আসবে! তারা যা করেছে, তার প্রতিফল তাদের দেওয়া হবে।

12যুবকেরা আমার প্রজাদের প্রতি অত্যাচার করে, স্ত্রীলোকেরা তাদের উপরে শাসন করে। ওহে আমার প্রজারা, তোমাদের পথপ্রদর্শকেরাই তোমাদের বিপথে চালিত করে; প্রকৃত পথ থেকে তারা তোমাদের বিপথগামী করে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.