যিশাইয় 3

কারণ জেরুশালেম হোঁচট খেয়েছে, যিহূদা পতিত হচ্ছে; তাদের কথা ও সমস্ত কাজ সদাপ্রভুরই বিরুদ্ধে, তারা তাঁর মহিমাময় উপস্থিতিকে অগ্রাহ্য করে।

Isaiah 3:8 (UKJV) For Jerusalem is ruined, and Judah is fallen: because their tongue and their doings are against the LORD, to provoke the eyes of his glory.

6কোনো মানুষ তার বাবার গৃহে, কোনো একজন ভাইকে ধরে বলবে, “তোমার একটি আলখাল্লা আছে, তুমি আমাদের নেতা হও; এই ধ্বংসস্তূপের তুমিই তত্ত্বাবধান করো!”

7কিন্তু সেদিন, সে চিৎকার করে বলবে, “আমার কাছে প্রতিকার নেই। আমার বাড়িতে খাবার বা পরার কাপড় নেই; আমাকে লোকদের নেতা কোরো না।”

8কারণ জেরুশালেম হোঁচট খেয়েছে, যিহূদা পতিত হচ্ছে; তাদের কথা ও সমস্ত কাজ সদাপ্রভুরই বিরুদ্ধে, তারা তাঁর মহিমাময় উপস্থিতিকে অগ্রাহ্য করে।

9তাদের মুখমণ্ডলের দৃষ্টি তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেয়; তারা সদোমের মতো তাদের পাপের প্রদর্শন করে; তারা তা ঢেকে রাখে না। ধিক্ তাদের! তারা নিজেদেরই উপরে বিপর্যয় ডেকে এনেছে।

10তোমরা ধার্মিক লোকদের বলো, তাদের মঙ্গল হবে, কারণ তারা তাদের কৃতকর্মের সুফল ভোগ করবে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.