যিশাইয় 3

সদাপ্রভু তাঁর দরবারে অবস্থান গ্রহণ করেছেন; তিনি জাতিসমূহের বিচার করার জন্য উঠে দাঁড়িয়েছেন।

Isaiah 3:13 (UKJV) The LORD stands up to plead, and stands to judge the people.

11দুষ্টদের ধিক্! তাদের উপরে বিপর্যয় নেমে আসবে! তারা যা করেছে, তার প্রতিফল তাদের দেওয়া হবে।

12যুবকেরা আমার প্রজাদের প্রতি অত্যাচার করে, স্ত্রীলোকেরা তাদের উপরে শাসন করে। ওহে আমার প্রজারা, তোমাদের পথপ্রদর্শকেরাই তোমাদের বিপথে চালিত করে; প্রকৃত পথ থেকে তারা তোমাদের বিপথগামী করে।

13সদাপ্রভু তাঁর দরবারে অবস্থান গ্রহণ করেছেন; তিনি জাতিসমূহের বিচার করার জন্য উঠে দাঁড়িয়েছেন।

14সদাপ্রভু প্রাচীনদের ও তাঁর প্রজাদের নেতৃগণের বিরুদ্ধে বিচার করতে চলেছেন: “তোমরাই আমার দ্রাক্ষাকুঞ্জ নষ্ট করেছ; দরিদ্র মানুষদের কাছ থেকে লুট করা জিনিস তোমাদেরই বাড়িতে আছে।

15আমার প্রজাদের চূর্ণ করে এবং দরিদ্রদের মুখ ঘষে দিয়ে তোমরা কী বলতে চাইছ?” প্রভু, সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.